পাবনার ঈশ্বরদী শহরের কলেজ রোডের উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাসের নির্মাণাধীন বাড়ির একটি ভবনের ৩ তলা থেকে পড়ে ১ যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আকবর হোসেন (৪০)। তিনি উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া গোপালপুর মধ্যপাড়া এলাকার এরশাদ আলীর ছেলে।
এ ব্যাপারে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম জানান, ভবনটিতে কাজ করার সময় অসাবধানতাবশত ৩ তলা থেকে নিচে পড়ে যান আকবর। পরে ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান জানান, দুর্ঘটনায় শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায় আকবরের। তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


















































