শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নরমাল ডেলিভারিতে একসঙ্গে ৩ সন্তান জন্ম দিলেন লিপি বেগম


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৮.২০২১

ডেস্ক রিপোর্টঃ

নাটোরে নরমাল ডেলিভারিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন লিপি বেগম (২৫) নামে এক গৃহবধূ।

সোমবার সকালে নাটোর আধুনিক সদর হাসপাতালে একসঙ্গে ২ মেয়ে ও একটি ছেলেসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

লিপি বেগম সদর উপজেলার একডালা গ্রামের মাসুদ রানা স্ত্রী। বিয়ের ২ বছর পর ৩ সন্তান একসঙ্গে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্বামী মাসুদ রানা। আনন্দিত হয়েছেন গৃহবধূ লিপি বেগমও।

এদিকে শিশুদের বাবা মাসুদ রানা ও তাদের স্বজনরা ইতোমধ্যে হাসপাতাল ও আশপাশের আত্মীয়স্বজনদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন বলে জানা গেছে।

নাটোর আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম সোহেলের তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমেই তিনটি ফুটফুটে সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।

ডা. আমিনুল ইসলাম সোহেল জানান, গৃহবধূ লিপি সোমবার ভোরে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। পরে নরমাল ডেলিভারির মাধ্যমে সকাল ১০ টা ২৫ মিনিটে প্রথম সন্তান, ১০ টায় ৩৬ মিনিট দ্বিতীয় সন্তান ও ১০ টা ৪২ মিনিটে তৃতীয় সন্তান প্রসব করেন তিনি।

এর মধ্যে দুটি শিশুর ওজন ২ কেজি ও একটির ওজন দেড় কেজি। মূলত জন্মের সময় স্বাভাবিক শিশুর ওজন আড়াই কেজির মতো হয়। ৩ শিশুর ওজন একটু কম; তবে শিশু তিনটি এবং তাদের মা বর্তমানে পুরোপুরি সুস্থ আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি