শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ১০ লাখ ডোজ টিকা আসছে দেশে


যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ১০ লাখ ডোজ টিকা আসছে দেশে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৮.২০২১

ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্র থেকে উপহারের আরও ১০ লাখ ডোজ করোনার টিকা দেশে আসছে। আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় টিকাগুলো দেশে পৌঁছাবে।

মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জানান, কোভ্যাক্স সুবিধার আওতায় আগামী ৩০ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে দেয়া ফাইজারের আরও ১০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও আমেরিকার রাষ্ট্রদূত আর. মিলার টিকা গ্রহণ করবেন।

সোমবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই আমেরিকা থেকে আরও ৬০ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন পাওয়া যাবে। এর মধ্যে আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে। পরবর্তীতে আরও ৫০ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন পাওয়া যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি