সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কাঁদলেই কিশোরীর চোখ থেকে বের হচ্ছে পাথর!


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০২১

ডেস্ক রিপোর্ট:

মেয়েটির বয়স ১৫ বছর। কাঁদলেই তার চোখ থেকে পানি নয়, পড়ছে পাথর। আর এ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। ওই কিশোরীর অভিভাবকরা জানিয়েছেন, কয়েক মাস ধরে মেয়েটির চোখ অনেক শুকিয়ে গেছে। আর কাঁদলেই বের হচ্ছে ছোট ছোট পাথর।

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের। কনৌজের গাদিয়া বালিদাসপুরের বাসিন্দা ওই কিশোরী। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের একাংশ আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের ধারণা, কিশোরীর ওপর কোনো ‘অতৃপ্ত আত্মা’ ভর করেছে। সেই কারণে এমনটা হচ্ছে। এর পাশাপাশি অনেকে এটি অশনি সংকেত বলেও ধরে নিচ্ছেন।

এক চক্ষু বিশেষজ্ঞ জানিয়েছেন, এমন ঘটনার ব্যাখ্যা সেভাবে নেই। সম্ভবত পাথরের কাজ, অর্থাৎ মার্বেল, পাথর কাটা ইত্যাদি করলে চোখে, নাকে গুঁড়ো প্রবেশ করতে পারে। সেটিই অশ্রুথলিতে কোনোভাবে আটকে যাচ্ছে। অশ্রুথলির গঠনে ত্রুটি থাকার কারণে সেগুলো জমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে সঠিক করে কিছু বলা যাচ্ছে না।

এ ধরনের ঘটনা অতি বিরল। শেষবার ইয়েমেনে এক ১২ বছরের কিশোরীর এমনটা ধরা পড়েছিল। তার ক্ষেত্রেও চোখ থেকে বের হচ্ছিল একই ধরনের পাথর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি