বৃহস্পতিবার,২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার চান্দিনায় এক রাতে ৩ গরু চুরি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১০.২০২১

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার দক্ষিণ পাড়া গ্রামে এক রাতে দুই গৃহকর্তার ৩টি গরু চুরি হয়।

রবিবার (১৭ অক্টোবর) ভোর রাতে ওই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া ৩ টি গরুর মূল্য আনুমানিক দেড় লাখ টাকা।

মাইজখার দক্ষিণপাড়া গ্রামের প্রবাসী আনোয়ার হোসেন এর স্ত্রী খাদিজা আক্তার জানান, গত শনিবার দিবাগত রাতে তাদের টিনশেড গরুর ঘরের বেড়া ভেঙ্গে চোরেরা একটি গরু এবং পার্শ্ববর্তী ঘর থেকে মৃত ফজর আলীর ছেলে জংসর আলীর ২ টি গরু চুরি করে নিয়ে যায়। সকালে উঠে তারা টের পেয়ে অনেক খোঁজাখুজি করেও গরুগুলির সন্ধান পায়নি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। ঘটনা শুনেছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি