বৃহস্পতিবার,২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় নামাজ পড়তে বের হয়ে ৪ দিন ধরে নিখোঁজ এক সন্তানের জনক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০২১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে মাগরীবের নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়ে চারদিন ধরে নিখোঁজ মো: ইব্রাহিম ইসলাম সুজন (২৪) নামের এক যুবক।

নিখোঁজ সুজন নগরীর রেইসকোর্স এলাকার আবুল সাত্তারের ছেলে। সুজনের দশ মাস বয়সী একটি মেয়ে সন্তানও রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মাগরীবের নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যায় সুজন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ। সকল আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও সম্ভাব্য সকলের বাসায় খোঁজ নিয়েও তাকে এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি