শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার চান্দিনায় ৩ কেজি গাঁজাসহ ২ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০২১

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় তিন কেজি গাঁজাসহ মো.নুরুজ্জামান (৩০) ও নজরুল ইসলাম (৪৫) নামে ২ জনকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

শনিবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গোবিন্দপুর এলাকায় চান্দিনা থানার উপ-পরিদর্শক মো.জালাল উদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত মো.নুরুজ্জামান (৪৫) নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার শুনই লাল চান্দের বাজার এলাকার মোহাম্মদ আবুল মিয়ার ছেলে ও নজরুল ইসলাম (৪৫) একই এলাকার মিরাশ উদ্দিনের ছেলে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান জানান, গাঁজাসহ আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি