সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরী থেকে ১০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র‌্যাব


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০২১

সটাফ রিপোর্টারঃ

কুমিল্লার নগরীর শাসনগাছা থেকে ১০ কেজি গাঁজাসহ মোঃ সজীব (২৫) নামের এক মাদক কারবরিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫অক্টোবর) গভীর রাতে নগরীর শাসনগাছায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি হলেন, ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার মধ্য চড়াইল গ্রামের মোঃ শহীদ ভান্ডারীর ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এই বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালি থানায় মামলা দায়েল করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি