স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের টিক্কারচর ব্রিজ এলাকা থেকে মোটর সাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় ৭৮ বোতল ফেন্সিডিলসহ মীর হোসেন (২০) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৭ অক্টোবর সকালে সদরের টিক্কারচর ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটককৃত মাদক ব্যবসায়ী মীর হোসেন কুমিল্লা জেলার কোতয়ালি থানার দক্ষিণ বাগবের গ্রামের মৃত আলী হোসেন এর ছেলে। মাদক পরিবহনের সময় একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।
উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।


















































