রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


পাক অধ্যুষিত কাশ্মীরে বাস খাদে, অন্তত ২২ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১১.২০২১

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ-কাশ্মিরে যাত্রীবাহী একটি বাস সড়ক থেকে ৫০০ মিটার গিরিখাতে ছিটকে পড়ে অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৮ জন।

গতকাল বুধবার (০৩ নভেম্বর) পাহাড় থেকে গিরিখাতে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, প্রচুর যাত্রী আহত হয়েছেন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। ঘটনাটি ঘটেছে পুলান্দ্রি জেলায়। বাসের চাকা পিছলে যায় এবং বাসটি সংকীর্ণ গিরিখাতে গিয়ে পড়ে।

মৃত ও আহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ অফিসার রশিদ নইম জানিয়েছেন, বাসটি রাওয়ালপিন্ডি যাচ্ছিল। পাহাড়ি রাস্তায় একটি বাঁক ছিল। সেখানেই চাকা পিছলে যায়। পাশের গিরিখাতে পড়ে যায়। তার নীচ দিয়ে বইছে নীলম নদী। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, বাসের ইঞ্জিনে কোনো গণ্ডগোল হয়েছিল।

দুর্ঘটনার কারণ:

কেন এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো কর্তৃপক্ষ নিশ্চিত করে বলতে পারছে না। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে আটজনের অবস্থা সংকটজনক।

কাশ্মীর সহ পাকিস্তানের অন্যত্র প্রায়ই বাস দুর্ঘটনা হয়। কারণ, বাস বা গাড়ির ঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় না। রাস্তার হালও ভালো নয়। তার উপর চালকরা ট্র্যাফিক নিয়ম মানেন না।

পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিসটিকসের হিসাব, প্রতি বছর পাকিস্তানে নয় হাজার পথ দুর্ঘটনা হয়। তাতে চার হাজার মানুষ মারা যান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি