মো. জামাল উদ্দিন দুলাল:
কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ হল রুমে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ ও বীর মুক্তিযোদ্ধাগনের সংম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আশিক উন নবী তালুকদার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, , উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুস সামাদ, মোঃ রফিকুল ইসলাম, ছাত্রলীগনেতা মোঃ মামুন, সহ আরো অনেকে।
এদিকে বক্তরা বলেন, মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে দেশে যুদ্ধে জাপিয়ে না পড়লে আজকে আমরা এই অবস্থায় আসতে পারতাম না। স্বাধীনতার ৫০ বছর পার করে সুবর্ণ জয়ন্তী পেয়েছি, আমরা দেশের প্রতিটি মুক্তিযোদ্ধাকে মূল্যায়ন করতে হবে। আপনারা বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনা’র জন্য দোয়া করবেন যাতে করে দেশের মানুষের ও আপনাদের মঙ্গলে কাজ করতে পারে । আলোচনা শেষে উপজেলার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে লুঙ্গী ও গামছা বিতরণ করা হয়েছে।


















































