মোঃ জামাল উদিন দুলাল:
কুমিল্লার বুড়িচংয়ে ৭১ এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, গার্ডঅব অনারের মধ্য দিয়ে ৫০ তম মহান বিজয় দিবস পালন করা হয়েছে।(১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল হাসেম খান এমপি বুড়িচংবাসীকে শপথ বাক্য পাঠ করান।
এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার ও ইউএনও মোসাম্মৎ সাবিনা ইয়াছমিন,সহকারি কমিশনার (ভূমি) সারমিন আরা,স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলমগীর হোসেন, তদন্ত ওসি মাকসুদ আলম,সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ,উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মশিউর রহমান খান,যুবলীগের নেতা হাজী মো: বিল্লাল হোসেন ঠিকাদার, ইঞ্জিনিয়ার বাছির খান,পীর যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার।
সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।উপজেলা জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের পক্ষে শহীদ মিনার ওদচেতনায় বঙ্গবন্ধুদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে ৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে সকলকে শপথ বাক্য পাঠ করানো হয়।



















































