সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অর্থাভাবে মা তার ছেলেকে কিডনি দিতে পারছে না! দ্বারে দ্বারে মানবিক আবেদন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০১.২০২২


বি এম মহিউদ্দিন মন্টিঃ

দুটি কিডনি হারিয়ে সহায় সম্বলহীন অবস্থায় ভারাটে বাড়িতে থাকেন জেলা সদর কুমিল্লা ৬নং জগন্নাথপুর ইউনিয়ন ধনপুর এলাকার মৃত গেদু মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া।পৈতৃক সম্পত্তি আর নিজ উপার্জিত সকল অর্থই ব্যয় করেফেলেছেন কিডনি রোগ চিকিৎসায়।রুবেলের মা হাজেরা খাতুন ছেলেকে কিডনি দিয়ে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠলেও অর্থাভাবই এখন প্রধান কারণ ।

রুবেল মিয়া একজন ডেকোরেটর শ্রমিক। গেল বছরের প্রথম দিকেই রুবেল মিয়ার কিডনি সমস্যা দেখা দেয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল,সদর হাসপাতাল ও রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন রুবেল মিয়া। কিডনি রোগে প্রচুর অর্থ ব্যয় করেও তেমন কোন ফলাফলই মিলাতে পারেননি। এক পর্যায়ে পরিক্ষা করিয়ে ডাক্তার থেকে জানতে পারেন রুবেল মিয়ার দুটি কিডনিই ডেমেজ প্রায়।

রুবেল মিয়াকে বাঁচাতে হলে প্রয়োজন কিডনি এবং প্রচুর টাকা। নিম্নবিত্ত পরিবারের ছেলে রুবেল।ডেকোরেটর শ্রমিকের কাজ করেই রুটি রুজির ব্যবস্থা করতে হয় তাকে দুটি সন্তানের জনকও তিনি। বড় সন্তানটি ৮ম শ্রেণীতে পড়ে এবং ছোট সন্তানটি ৫ম শ্রেণীতে পড়ে। কিডনি কিনে রুবেলকে বাঁচানো কখনোই সম্ভব না, হত দরিদ্র রুবেলের পরিবারের পক্ষে তাই তার মা নিজেই ছেলেকে বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত কিন্তু কিডনি স্থানান্তর করতে বর্তমানে প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকার প্রয়োজন যা রুবেলের পরিবারের পক্ষে একে বারেই অসম্ভব।

রুবেলকে বাঁচাতে ধারে ধারে ঘুরছেন তার মা হাজেরা বেগম। তিনি বলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী,দেশনেত্রী শেখ হাসিনার নিকট আমার আকুল আবেদন আপনিও একজন মা, ছেলের মর্ম আপনি বুঝেন আমার ছেলে রুবেলকে বাঁচাতে আপনি সাহায্য করুন। পাশাপাশি কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার ভাইয়ের নিকটও আমার ছেলেকে বাঁচাতে আবেদন করছি এবং কুমিল্লার জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপার ও রাষ্ট্রের বিত্তবানদের নিকটও সাহায্যের জন্য আকুল আবেদন করেন কিডনি রোগে আক্রান্ত রুবেল ও তার মা হাজেরা বেগম।

কুমিল্লা জেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান খান পিন্টু বলেন, রুবেল একজন ডেকোরেটর শ্রমিক ও কর্মঠ ছেলে ছিল। তার কিডনি সমস্যা দেখা দেওয়ার পর থেকে খুবই অসহায় জীবন যাপন করছে। রাষ্ট্র ও সমাজের বিত্তবানগণ যদি একটু সাহায্যের হাত বাড়ান তা হলে রুবেল তার নতুন একটি জীবন ফিরে পাবে।

কুমিল্লা সদর জগন্নাথপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ তাজুল ইসলাম বলেন রুবেল আমার ওয়ার্ডের বাসিন্দা। তার মা তাকে কিডনি দিতে ইচ্ছা পোষন করেন কিডনি স্থানান্তরের জন্য যে টাকা লাগবে সবাই যদি একটু সাহায্যের হাত বাড়ান তা হলে রুবেল তার স্বাভাবিক জীবন ফিরে পাবে।

রুবেলকে বাঁচাতে বিভিন্ন সংগঠনের প্রতিও মানবিক আবেদন করেন স্থানীয় আব্দুল মান্নান মাইজভান্ডারি। তিনি বলেন অনেক সংগঠন ও সংস্থা রয়েছে যারা অনেক মানবিক ও সামাজিক কাজ করে থাকেন আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আপনারাও এগিয়ে আসলে রুবেল তার নতুন জীবন ফিরে পাবে।

আদর্শ সদর কুমিল্লা জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোঃ মামুনুর রশিদ মানুন বলেন রুবেল আমার ইউনিয়নের বাসিন্দা। সে একজন ডেকোরেটর শ্রমিক ও অত্যন্ত ভালো ছেলে বর্তমানে তার দুটি কিডনিই ডেমেজ প্রায় তাকে বাঁচাতে তার মা কিডনি ডোনেট করছেন পাশাপাশি এখন কিডনি স্থানান্তরের জন্য যা টাকা লাগবে বিত্তবানগণ এগিয়ে আসলে রুবেলকে বাঁচাতে বিশাল ভূমিকা রাখবে।আমার ইউনিয়ন পরিষদ ও ব্যক্তিগতভাবেও সহযোগিতার জন্য চেস্টা করবো এভাবে সকলে এগিয়ে আসলে ডেকোরেটর শ্রমিক রুবেল তার নতুন জীবন ফিরে পাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি