বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার আলেখারচরে মাদকসহ একজন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০১.২০২২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার আলেখারচর এলাকা থেকে ৬ কেজি গাঁজা এবং ৩ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

শনিবার (২২ জানুয়ারি) সদরের আলেখারচর এলাকায় র‌্যাব-১১ বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন নারায়নগঞ্জ জেলা সদরের আমিন নগর শীতলক্ষ্যা গ্রামের মৃত. ফজল মল্লিকের ছেলে ফারুক মল্লিক(৫০)।

আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি