বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে মুসলিম কিশোরীকে রাতভর ধর্ষণ, ধর্ষক গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০২২

মোঃ জামাল উদিন দুলাল :

কুমিল্লার দেবিদ্বার পৌর দাশপাড়া এলাকায় ধর্ষকের নিজ ঘরে ১৪ বছরের এক মুসলিম কিশোরীকে অপহরন করে জোড় পূর্বক ঘরে আটক রেখে রাতভর ধর্ষণ এর অভিযোগে সাগর চন্দ্র ভৌমিক(১৯) কে ধর্মালম্বীকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

পুলিশ ও এজহার সূত্রে জানাযায়, দেবিদ্বার উপজেলার পৌর দাশপাড়া (উত্তরপাড়া) এলাকার স্থায়ী বাসিন্দা সুমন চন্দ্র ভৌমিক এর পুত্র সাগর ভৌমিক(১৯) ঝরিনা (১৪) (ছদ্মনাম) নামের এক মুসলিম কিশোরীকে ২৫শে জানুয়ারি মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে তার ভাড়া বাসার সামনে থেকে কৌশলে মুখ চাপে ধরে সাগর ভৌমিক দেবিদ্বার থানাধীন উত্তরপাড়া নিজ ঘরে নিয়ে যায়। পরে রাতভর সাগর ভৌমিক তার নিজ ঘরে ঝরিনা (১৪) (ছদ্মনাম)কে জোরপূর্বক ধর্ষণ করে ২৬ জানুয়ারি ভোর ৪টায় তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়।

ঐ ঘটনায় ঝরিনা(১৪) (ছদ্মনাম)’র মা বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

নারী ও শিশু নির্যাতন আইন ২০০০(সং/০৩) এর ৭/৯(১) অভিযোগের প্রেক্ষিতে দেবিদ্বার থানার সহকারী পুলিশ পরিদর্শক মোঃ নাজমুল হাসান জয় তার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে সাগর ভৌমিক(১৯)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, ধর্ষণের ঘটনায় মুসলিম কিশোরীর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে আমরা তাৎক্ষণিক ভাবে বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার সাগর চন্দ্র ভৌমিক (১৯)কে গ্রেফতার করতে সক্ষম হই। এবিষয়ে দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০(সং/০৩) এর ৭/৯(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি