সোমবার,৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবি, নিখোঁজ ২৫ জেলে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০২২

ডেস্ক রিপোর্ট:

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ১০টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন জেলে নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বরগুনার পাথরঘাটার দক্ষিণ পশ্চিম সুন্দরবন ফেয়ারওয়ে বয়া এলাকায়। ট্রলারডুবি ও নিখোঁজের সংখ্যা বাড়তে পারে আরও।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি জানান, নিখোঁজ জেলেদের সন্ধানে পাথরঘাটা এলাকার বেশ কয়েকটি ট্রলারে উদ্ধার অভিযান চালাচ্ছে। সকাল ১০টা পর্যন্ত ৩০ জেলেকে উদ্ধার করা হলেও এখনও ২৫ জন জেলে নিখোঁজ রয়েছেন। ট্রলার ডুবি ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ডের উদ্ধার টিম পাঠানো হয়েছে।।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি