শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে গ্যাজেটের আগেই নবনির্বাচিত ইউপি সদস্যের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০২২

মোঃ জামাল উদিন দুলাল:

কুমিল্লা জেলার দেবিদ্বারে গ্যাজেট প্রকাশের আগেই এক নবনির্বাচিত ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারী সপ্তম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার ১০ নং গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ইকবাল হোসেন রহিম মেম্বার (৬৫) রোববার দিবাগত রাত পৌনে ১০টায় দীর্ঘ রোগভোগের পর রাজধানীর ‘গ্রীণ লাইফ হাসপাতালে’ ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কণ্যা বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ জোহর মরহুমের নিজ গ্রামের মাশিকাড়া উচ্চবিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি