সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে শেখ রাসেল ফাউন্ডেশন আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০২২

মোঃ জামাল উদিন দুলাল:

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইস্ক এর দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার ও খাবার বিতরণ অনুষ্ঠিত।

শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ শাখার সভাপতি আমেরিকা প্রবাসী মানবতার ফেরিওয়ালা ডাঃ ফেরদৌস খন্দকারের অর্থায়নে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ম্যুরালে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ৫ থেকে ১০ বছর বয়স পর্যন্ত বিভিন্ন শ্রেণির ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। তারা সকলেই তাদের মনের রঙে রাঙিয়েছে সাদা কাগজ। কেউবা পেন্সিলে আঁচর কেটে এঁকেছে বাংলাদেশের লাল সবুজ পতাকা, কেউবা শহীদ মিনার সহ মুক্তিযুদ্ধ বিষয়ে ছবি আঁকে।

শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ শাখার যুগ্ম-আহবায়ক শাহিনুর আক্তার লিপি’র সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, দেবিদ্বার উপজেলা ন্যাপএর সভাপতি অনিল চক্রবর্তী, পৌর আয়োমী লীগের সহ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, শেখ রাসেল ফাউন্ডেশন’র দেবিদ্বার শাখার সদস্য সচিব- মোঃ আব্দুর রহমান ভূঁইয়া ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ রাসেল ফাউন্ডেশন’র যুগ্ম-আহবায়ক মোঃ ইউনুস শান্ত, সদস্য- একে শিপ্লু খান, মোসাঃ শামিমা আক্তার রীমা, সমির কুন্ড, মোসাঃ সারমিন আক্তার, মোসাঃ আয়শা আলী মুক্তা, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন সহ আরো অনেকে। উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ী দুই গ্রুপে ৬জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সকল অংশগ্রহন কারীকে শান্তনা পুরস্কার হিসাবে খাতা, রং পিন্সিল ও খাবার বিতরণ করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি