বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় কভার্ডভ্যানের বিশেষ কৌশলে মাদক পরিবহন


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০২২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর এলাকা থেকে কভার্ডভ্যানের ভিতর বিশেষ কৌশলে একটি আলাদা কম্পার্টমেন্ট তৈরী করে মাদক পরিবহনের সময় ৫১.৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কভার্ডভ্যান জব্দ করা হয়।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২২ ফেব্রুয়ারি রাতে সদর এলাকার বিজয়পুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন ফরিদপুর জেলার সদর থানার শ্রী ফলতলী গ্রামের মোঃ সেকেন্দার খানের ছেলে মোঃ সালাউদ্দিন খান(২৮)।

উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি