শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনার ভ্যাকসিন নিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০২২

ডেস্ক রিপোর্ট:

মেহেরপুরের গাংনীতে টিকা নিয়ে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় সাকিবুল ইসলাম শিলন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বুধবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পশ্চিম মালসাদহ নামক স্থানে ইজিবাইকের (ব্যাটারি চালিত যান) ধাক্কায় তার মৃত্যু হয়।

সাকিবুল ইসলাম শিলন গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের রাহাতুল ইসলামের ছেলে। সে হাড়াভাঙ্গা এইচকেএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

নিহতের ভাই আব্দুল্লাহ জানান, স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে টিকা নিতে সকালে গাংনী পৌরসভায় যায়। টিকা নিয়ে ইজিবাইকে বাড়ি ফেরার সময় পেছন থেকে দ্রুত গতির অপর একটি ইজিবাইক ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পান শিলন। রক্তাক্ত অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিলে প্রাথমিক চিকিৎসার এক পর্যায়ে তার মৃত্যু হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি