শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কক্সবাজার রামুতে ৬ হাজার ইয়াবাসহ এসআই গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০২২

ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারের রামুতে ৬ হাজার ইয়াবাসহ চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) ২ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। গত ১৮ ফেব্রুয়ারি তাদের গ্রেপ্তার করা হলেও ঘটনাটি এতোদিন গোপন রেখেছিল পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন- মো. কামরুজ্জামান (৫৪) ও সাইফুল ইসলাম। কামরুজ্জামান চট্টগ্রাম আদালতের চান্দনাইশ জেনারেল রেজিস্ট্রার অফিসের এসআই পদমর্যাদার জিআরও। এ ঘটনায় বিভাগীয় মামলা হওয়ার পর ওই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়।

কক্সবাজার পুলিশ সূত্র জানায়, মরিচ্যা চেকপোস্টে বিজিবি সদস্যরা এসআই কামরুজ্জামানকে গ্রেপ্তার করে। পরে, তল্লাশি করে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ৬ হাজার ইয়াবার মধ্যে ৩ হাজার ইয়াবা আংশিক গলিত অবস্থায় ছিল।

পুলিশ সূত্র আরও জানায়, সঙ্গী সাইফুলকে সঙ্গে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন এসআই কামরুজ্জামান। বিজিবি সদস্যরা সিএনজি থামিয়ে তল্লাশির সময় ইয়াবা উদ্ধার ও তাদের গ্রেপ্তার করে।

ইয়াবাসহ গ্রেপ্তার এসআই আগে টেকনাফে কর্মরত ছিলেন এবং গ্রেপ্তারের সময় তিনি ইউনিফর্ম পরা ছিলেন।।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি