মোঃ জামাল উদ্দিন দুলালঃ
“সোনালী আঁশের সোনার দেশ-মুজিববর্ষে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও পাট বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই রাসায়নিক সার ও পাট বীজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রউফ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার, দেবিদ্বার উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোসাঃ নুপুর আক্তার, অফিস সহকারী মোঃ ওমর ফারুকসহ আরো অনেকে।


















































