ডেস্ক রিপোর্ট:
বরিশালের মেহেন্দিগঞ্জে গজারিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মা মাহেনুর বেগম (৫০) ও তার মেয়ে নাসরিন বেগমের (২৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও ৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শহিদুজ্জামান।


















































