শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, মৃতদেহ পুড়িয়ে ফেললো স্বামী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৪.২০২২

ডেস্ক রিপোর্ট:

বন্দরে অনিতা (২১) নামের এক সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যার পর তার মৃতদেহ পুড়িয়ে ফেলেছে স্বামী। এ হত্যাকাণ্ডের ঘটনায় অটোরিকশা চালক স্বামীকে আটক করেছে পুলিশ। ঘাতক স্বামীর নাম আশিকউল্লাহ। বুধবার দুপুরে বন্দর শাহী মসজিদ কোর্টপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে। পুলিশ অনিতার মরদেহ উদ্ধার করার পর বিকেলে নারায়ণগঞ্জ রেলগেইট এলাকায় থেকে স্বামী আশিক উল্ল্যাহ (২৮)কে আটক করেছে।

নিহত অনিতা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চরসার তলা গ্রামের আবুল কালামের মেয়ে। আটক ঘাতক স্বামী আশিকউল্লাহ বন্দরের কোটপাড়া এলাকার শাহ আলমের ছেলে।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, বন্দরের কোটপাড়া এলাকার শাহ আলমের ছেলে আশিকউল্লাহ প্রায় ৭ বছর আগে অনিতাকে বিয়ে করে বিদেশ চলে যান। দেশে ফিরে বেকার জীবনযাপনের এক পর্যায়ে নেশাসক্ত হয়ে পড়েন আশিক।

এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত। মঙ্গলবার দিবাগত রাতে ঝগড়ার এক পযায়ে আনিতাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে লাশ গুমের উদ্দেশ্যে বাড়ির পাশে নির্জনস্থানে ময়লার ভাগাড়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে লাশটি পুড়ে যায়। স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পলাতক আশিকউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

মা রুমি বেগম জানান, আশিক তার মেয়েকে টাকার জন্য চাপ দিতো। মেয়ের সুখের জন্য তিনি রিকশা কিনতে দুই দফায় ৬৫ হাজার টাকা দেন। কিন্তু আশিক রিকশা না কিনে নেশা করে টাকা খরচ করে ফেলে। এ নিয়ে ঝগড়ার এক পযায়ে তার মেয়েকে হত্যা করে আশিক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি