স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের আমতলী বিশ্বরোড এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৩ এপ্রিল আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন ফেনী জেলার সোনাগাজী থানার চরথোয়াজ গ্রামের বাবুল হকের ছেলে মোঃ ইসমাইল (২৯) এবং একই থানার চরগণেশ গ্রামের মোঃ হারুন এর ছেলে মোঃ জিয়া উদ্দিন হৃদয়(২৪)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।



















































