রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


হাসপাতালে কাতরাচ্ছে ধর্ষণের শিকার প্রথম শ্রেণি পড়ুয়া শিশু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০২২

ডেস্ক রিপোর্ট:

গাইবান্ধার পলাশবাড়িতে প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। অভিযোগে বলা হয়, ঈদের নতুন জামা দেয়ার কথা বলে গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায় আকাশ নামে এক যুবক। আজ শুক্রবার শিশুটির মা বাদী হয়ে পলাশবাড়ি থানায় আকাশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শিশুটিকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

শিশুটিকে গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আকাশ পলাতক। পলাশবাড়ি থানার ওসি মাসুদ রানা জানান, পলাশবাড়ি পৌর এলাকায় মন্টু মিয়ার বখাটে ছেলে আকাশ বাড়িতে লোকজন না থাকার সুযোগে ঈদের নতুন জামা কিনে দেয়ার কথা বলে ডেকে নিয়ে যায় শিশুটিকে। তারপর নির্জন বাড়ির একটি ঘরে ধর্ষণ করে। এতে শিশুটির অনেক রক্তক্ষরণ হয়। ছাড়া পেয়ে শিশুটি তার বাড়িতে এসে ঘটনা খুলে বলে।

শিশুটির বাবা প্রথমে পলাশবাড়ি হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি