শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৫.২০২২

ডেস্ক রিপোর্ট:

মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে তাইয়েবা নামে তিন বছর বয়সি এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

নিহত তাইয়েবা উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝের কান্দি গ্রামের মানিক তালুকদারের মেয়ে। সোমবার রাতে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু তাইয়েবা তার বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের খালের পাড়ে খেলতে যায়। এ সময় সে হঠাৎ করে পা পিছলে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।

পরে স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি শেষে খালের পানি থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে এনায়েতনগর এলাকার সাবেক ইউপি সদস্য মো. সেলিম সরদার বলেন, শিশু তাইয়েবা খালের পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি দুঃখজনক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি