শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০২২

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর সুবর্ণচরে অটোরিকশার ধাক্কায় জুনায়েদ ইসলাম ফাহিম (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার চরজব্বার ইউনিয়নের খাসেরহাটের লাইট হাউস ডায়াগনস্টিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফাহিম উপজেলার চরজুবলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের আমিন উল্যাহ বাহারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাসেরহাট বাজার এলাকার একটি মাদ্রাসায় নিজের বড় ভাইকে দুপুরের খাবার দিতে আসে ফাহিম। খাবার দিয়ে লাইট হাউস ডায়াগনস্টিকের সামনে দিয়ে সড়ক পার হওয়ার চেষ্টা করে সে।

এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় ফাহিম।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি