শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পার্থকাণ্ডে এবার নাম জড়াল বাংলাদেশি ব্যবসায়ীর!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৭.২০২২

ডেস্ক রিপোর্ট:

পার্থ চট্টোপাধ্যায়ের চাকরি দুর্নীতিকাণ্ডে এবার নাম জড়াল বাংলাদেশেরও। ঘনিষ্ঠ বৃত্তের এক বস্ত্র ব্যবসায়ীর মাধ্যমে পার্থ বাংলাদেশেও প্রচুর অর্থ মজুত করেছেন, ইডির তদন্তে নাকি এই কথা উঠে এসেছে। প্রতিষ্ঠিত ওই বস্ত্র ব্যবসায়ীর বিভিন্ন অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও অন্য তৃণমূল নেতাদেরও দেখা যেত।

তবে, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই ওই বস্ত্র ব্যবসায়ীর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকার মতো পার্থ বাংলাদেশে পাঠিয়েছেন বলে জানা গেছে। এই বস্ত্র ব্যবসায়ীর সুসজ্জিত শোরুম আছে বারাসাত, হিন্দুস্তান পার্ক ও কাঁচরাপাড়ায়। হিন্দুস্তান পার্কের শো রুমের উদ্বোধনেও গিয়েছিলেন পার্থ বাবু। জানা গেছে, এই ব্যবসায়ী তার ব্যবসার জন্য জামদানি শাড়ি আমদানি করতেন বাংলাদেশ থেকে।

সেই সূত্রে ওখানকার কিছু ব্যবসায়ীর সঙ্গে তার যোগাযোগ হয়। তাদের মাধ্যমেই এই বস্ত্র ব্যবসায়ী পার্থ বাবুর টাকা বাংলাদেশে পাঠিয়েছেন। ওই টাকা কোনও ব্যবসায় লগ্নি করা হয়েছে কি-না সেই ব্যাপারে খোঁজ নিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদককে অনুরোধ জানাচ্ছে ইডি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি