ডেস্ক রিপোর্ট:
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের পলিথিনের গোডাউনে আগুনের খবর পাওয়া গেছে । আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
সোমবার দুপুর ১২ টার দিকে আগুনের সুত্রপাত বলে ফায়ার সার্ভিসের একটি বার্তার মাধ্যমে জানানো হয়। আগুনের খবর পেয়ে দুপুর ১২ :০৯ মিনিটে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট অগ্নিকাণ্ডস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার ৯ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। প্রথমে ছয়টি ইউনিট যোগ দেয়। পরে ইউনিট সংখ্যা আরও বাড়ানো হয়।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


















































