শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » ফেইসবুকের মাধ্যমে ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৮


ফেইসবুকের মাধ্যমে ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৮


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট:

ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শাহ্ পরান নামের এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৪। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো হাছনারা (২৪), অঞ্জনা ভূঁইয়া (৪৫), মো. মতিউর রহমান (২৮), মো. নাজমুল হুদা (১৫), সরদার নজরুল ইসলাম (২৮), মো. সাব্বির মিয়া (১৯), মোছা. জান্নাত (২২), মোছা. জামিলা নুসরাত (১৮)।

র‌্যাব জানায়, ভিন্ন ভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার সহজ সরল ছেলেদের টার্গেট করে তাদের সাথে সখ্যতা তৈরি করে চক্রের মেয়ে সদস্যরা। পরে প্রেমের সর্ম্পক গড়ে তুলে এবং দেখা করার কথা বলে বাসায় নিয়ে আসে তারা। এরপর মারধরসহ আপত্তিকর ভিডিও ধারণ করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতো বলে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে।

জানা গেছে, ছয় মাস পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাছনারা আক্তার এর সাথে মোঃ শাহ্ পরানের পরিচয়ের পর প্রেমের সর্ম্পক গড়ে উঠে। এক পর্যায়ে হাছনারা আক্তার শাহ্ পরানকে দেখা করার জন্য আশুলিয়ার বাইপাইল এলাকায় আসতে বলে। তারপর হাছনারা কৌশলে শাহ্ পরানকে তার ভাড়া বাসায় নিয়ে এসে তাকে মারধর করে ও আপত্তিকর ভিডিও ধারন করে সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিসহ মেরে ফেলার হুমকি দিয়ে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি