শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের শ্রদ্ধা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৯.২০২২

মোঃ জামাল উদিন দুলালঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলা শাখা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম সফিউদ্দিন ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী’র নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন—কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সংসদ রাজী মোহাম্মদ ফখরুল এমপি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রোশন আলী মাস্টার, দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী শিরিন সুলতানা,সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীম, উপজেলা সেচছা সেবকলীগ সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন সহ দেবিদ্বার উপজেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

উল্লেখ্য, দীর্ঘ ২৬ বছর পর গত ২ সেপ্টেম্বর দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে একেএম সফিউদ্দিন কে সভাপতি, একেএম মনিরুজ্জামান মাষ্টারকে সিনিয়র সহ-সভাপতি, মোস্তফা কামাল চৌধুরীকে সাধারণ সম্পাদক, মোঃ হুমায়ুন কবির ও এজাজ মাহমুদ কে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আবদুল মতিন সরকারকে সিনিয়র সদস্য করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি