রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বেশি দামে পণ্য বিক্রি, ২ শো-রুমকে লাখ টাকা জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

মাদারীপুরে ক্রেতাদের কাছ থেকে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে দুই শোরুমকে এক লাখ টাকা জমিরানা ও ১৬টি রেফ্রিজারেটর (ফ্রিজ) জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের ভুইয়া বাড়ির মোড়ে এই অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনউদ্দিন।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনউদ্দিন জানান, শহরের ভুইয়া বাড়ির মোড় এলাকায় বেস্ট ইলেকট্রনিক্স ও ট্রান্সকম ডিজিটাল শোরুমে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দামে রেফ্রিজারেটর বিক্রি করছে এমন খবরে অভিযান চালানো হয়।

এ সময় সত্যতা পাওয়া গেলে বেস্ট ইলেকট্রনিক্সকে নগদ ৫০ হাজারা টাকা জরিমানা ও ২টি ফ্রিজ জব্দ করা হয়। পরে ট্রান্সকম ডিজিটাল শোরুমকে একই অপরাধে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও ১৪টি ফ্রিজ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে ক্রেতাদের সঙ্গে কেউ এমন প্রতারণা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি