শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নয়াপল্টনে সমাবেশ মঞ্চে খালেদা জিয়ার জন্য ফাঁকা চেয়ার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর নয়াপল্টনে সমাবেশ মঞ্চে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য চেয়ার ফাঁকা রাখা হয়েছে।

যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।

খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি সম্মান রেখেই মঞ্চে চেয়ার খালি রাখা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এদিকে সমাবেশ শুরু হওয়ার আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে সমাবেশ স্থলে আসতে থাকেন। এ সময় খালেদা জিয়ার মুক্তি ও সরকারবিরোধী নানান স্লোগান দিতে থাকেন তারা। সমাবেশকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। সঞ্চালনায় রয়েছেন সম্পাদক মোনায়েম মুন্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি