মঙ্গলবার,২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


অভিমান করে বাসা থেকে বাহির হলো কিশোরী, লাশ মিলল ধানক্ষেতে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১১.২০২২

ডেস্ক রিপোর্টঃ

কুয়াকাটার মৎস্য বন্দর আলীপুরে ধান ক্ষেত থেকে সাবিকুন্নাহার (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১০টায় স্থানীয়রা ধান ক্ষেতের পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। সাবিকুন্নাহার আলীপুরের মৃত ইমাম হোসেন মাঝির মেয়ে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সাবিকুন্নাহার তার মায়ের সঙ্গে অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায়। পরে রাতে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পায়নি।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যু রহস্য উন্মোচনে তদন্ত চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি