শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » আমাদের কথা পরিষ্কার, হাসিনার অধীনে নির্বাচন হবে না: মির্জা ফখরুল


আমাদের কথা পরিষ্কার, হাসিনার অধীনে নির্বাচন হবে না: মির্জা ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট চুরি করে এ সরকার গত ১৪ বছর ক্ষমতা দখল করে রয়েছে। এখন আবার একদলীয় সরকার কায়েম করতে চায়।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে বরিশালের বেলস পার্কের সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে বিদ্যুৎ নেই, রিজার্ভ নেই, তেল নেই, চিনি নেই। প্রত্যেক জায়গায় সরকার চুরি করেছে। সংসদ বাতিল করে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. আব্দুল মঈন খান প্রমুখ বক্তব্য রাখেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি