ডেস্ক রিপোর্ট:
চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে পড়ে নূর মোহাম্মদ ও মো. আনিছ হোসেন নামে ২ বছর বয়সি দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- মো. আনিছ হোসেন (২) ওই ইউনিয়নের হোগলী গ্রামের মো. ওয়াসিম আকরামের ছেলে। অন্যজন পার্শ্ববর্তী খাজুরিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে নূর মোহাম্মদ (২)।
জানা যায়, শনিবার সকালে বাড়ির উঠানে খেলতে খেলতে সবার অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে পাশের একটি পুকুরের পানিতে তাদের পাওয়া যায়। এ সময় নূর মোহাম্মদ ও মো. আনিছকে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ওসি মো. শহীদ হোসেন। তিনি জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


















































