শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

ময়মনসিংহের ফুলপুরে এক শিশু কন্যাকে (৬) ধর্ষণের অভিযোগে সদর আলী (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার পয়ারী ইউনিয়নের পয়ারী ১ম খন্ডে গত ১৯ নভেম্বর সকালে এই ঘটনা ঘটে। আজ রবিবার ফুলপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা যায়, গ্রেফতার সদর আলী কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ভিকটিমকে ডেকে তার বসত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় কেঁদে শিশুটি বাড়িতে গেলে তার মা বিষয়টি অবগত হন এবং তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এরপর তার অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় শিশু কন্যার মা বাদি হয়ে ফুলপুর থানায় মামলা করলে পুলিশ সদর আলীকে গ্রেফতার করে।

এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত সদর আলীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি