শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৬০ সন্তানের বাবা হয়েও পাত্রী খুঁজছেন জান মুহাম্মাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০১.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটার বাসিন্দা সরদার হাজী জান মুহাম্মাদ খান দাবি করেছেন, গত রোববার তিনি ৬০তম সন্তানের পিতা হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি বলেছেন, এর মধ্যে পাঁচটি সন্তান মারা গেছে, বাকি সব জন সুস্থভাবে বেঁচে আছে।

হাজী জান মুহাম্মাদ খান জানান, তিনি এখুনি থেমে যাবেন না। তিনি বলেছেন, ‘আল্লাহ চাইলে’ তিনি আরো সন্তানের পিতৃত্ব চান। এ জন্য সরদার জান মুহাম্মাদ খান চতুর্থ বিয়ের পরিকল্পনাও করেছেন। ৫০ বছর বয়েসী সরদার জান মুহাম্মাদ খান কোয়েটা শহরের ইস্টার্ন বাইপাস এলাকার বাসিন্দা এবং খালজি গোত্রের একজন সদস্য।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সরদার পেশায় একজন চিকিৎসক এবং ওই এলাকায় তার একটি ক্লিনিক আছে। সরদার জান মুহাম্মাদ খান তার ৬০তম সন্তানের নাম রেখেছেন খুশাল খান।

তিনি বলেছেন, খুশালের জন্মের আগে তার মাকে আমি উমরাহ করতে নিয়ে গিয়েছিলাম, এজন্য তাকে (সদ্যোজাত সন্তানকে) আমি হাজী খুশাল খান ডাকবো।

বিবিসি তার কাছে জানতে চেয়েছিল, এতজন সন্তানের নাম তার মনে থাকে কী না। এর জবাবে তিনি জবাব দিয়েছেন, “কেন নয়?”

এখানে উল্লেখ করা প্রয়োজন, ২০৫০ সালের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যা বৃদ্ধির পেছনে ভূমিকা থাকবে যে আটটি দেশের পাকিস্তান তার অন্যতম। জাতিসংঘের তথ্য বলছে, ১৯৬০ সাল থেকে বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির হার কমছে, এবং ২০২০ সালে এই হার ছিল এক শতাংশেরও কম। কিন্তু পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির হার যেখানে এক শতাংশের নিচে, পাকিস্তানে সেটি এখন এক দশমিক নয় শতাংশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি