শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘরে মিলল ৫ শিশুসহ ৮ জনের গুলিবিদ্ধ মরদেহ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের ইনোচ শহরের একটি বাড়ি থেকে পাঁচ শিশুসহ আট ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ তাদের সামাজিক তল্লাশি তৎপরতার অংশ হিসেবে ওই বাড়িটিতে গেলে তাদের মরদেহ দেখতে পান। যদিও মৃত্যুর জন্য সুনির্দিষ্টভাবে কোনো সন্দেহভাজন রয়েছে বলে মনে করছে না কর্তৃপক্ষ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে শহরটির কর্মকর্তারা জানান, পুলিশ তাদের সামাজিক তল্লাশি তৎপরতার অংশ হিসেবে ওই বাড়িটিতে গেলে পাঁচ শিশু ও তিন জন পরিণত ব্যক্তির মরদেহ খুঁজে পায়। প্রত্যেকের দেহে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে জনসাধারণের প্রতি কোনো হুমকি বা সুনির্দিষ্টভাবে কোনো সন্দেহভাজন রয়েছে বলে মনে করছে না কর্তৃপক্ষ।
বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে তদন্ত চলছে এবং আরও তথ্য পরে সরবরাহ করা হবে। ইনোচ শহরটি উটাহ অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত যার জনসংখ্যা প্রায় আট হাজার। শহরটি সল্ট লেক সিটি থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি