মঙ্গলবার,২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্তে দুই পাইলট নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। বুধবার দেশটির বাতান প্রদেশে এ বিধ্বস্ত হয়। খবর রয়টার্সের।

দেশটির বিমান বাহিনীর বরাতে খবরে বলা হয়েছে, বুুধবার সকালের দিকে উড্ডয়নের ৪০ মিনিট পর রাজধানী ম্যানিলার পশ্চিমের বাতান প্রদেশের ধানক্ষেতে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

এতে এসএফ০২৬০ টিপি মার্চেত্তি নামের বিমানটির দুই পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এ দুর্ঘটনার পর ফিলিপাইনের সামরিক বাহিনীর এসএফ-২৬০ টিপি প্রশিক্ষণ বিমানের বহরের সব বিমান সাময়িকভাবে গ্রাউন্ড করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি