শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৩০০ আসনে প্রার্থী দেব : জি এম কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আমরা তিন শ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। কারো দয়া-দাক্ষিণ্যে নয়, জনগণের ভালোবাসা নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই। আমরা বিশ্বাস করি, নিজস্ব একটি দেশের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। সাধারণ মানুষই দেশের মালিক হবেন।’ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় কৃষক পার্টির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়, আমলাতন্ত্রের যোগসাজাশে কিছু ব্যবসায়ী নামধারী লুটপাট করে দেশকে শেষ করে দিচ্ছে। কোনো ব্যবসা নেই, কিন্তু হাজার-কোটি টাকা আয় করছে তারা। যারা দেশের মানুষের সম্পদ লুট করছে, তাদের জন্যই সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টি করছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ বি এম লিয়াকত হোসেন চাকলাদারের সঞ্চালনায় জাতীয় কৃষক পার্টির নেতাদের মধ্যে বক্তব্য দেন শেখ আলমগীর হোসেন, শেখ হুমায়ুন কবির শাওন, কাজী জামাল উদ্দিন, রমজান আলী ভূঁইয়া, আবদুল কুদ্দুস শাওন, আবুল কাশেম, মো. মইনুদ্দিন খান, মো. মনির উদ্দিন, এনামুল হক বেলাল, প্রকৌশলী এম মুনিম চৌধুরী বুলবুল, খান মোহাম্মদ আইয়ুব চৌধুরী, গাজী মো. মেজবাহ উদ্দিন, আসমা আশরাফ, বেগম মোকাররম ছুটে, মো. আবদুল লতিফ এলকেন ও পারভেজ শেখ হৃদয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি