সোমবার,৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


মোল্লাকান্দি লালমিয়া পাইলট হাইস্কুল এন্ড কলেজের শিক্ষা সফর সম্পন্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০২৩

স্টাফ রিপোর্টার:

আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হলো মোল্লাকান্দি লালমিয়া পাইলট হাইস্কুল এন্ড কলেজের শিক্ষা সফর ২০২৩।

অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষকরা ও শিক্ষার্থীরা কুমিল্লা কোর্টবাড়ি ওয়ার সিমেট্রি, লালমাই পাহাড়, শালবন বিহার ভ্রমণ করছেন । বার্ডে দুপুরের লাঞ্চ,নীলাচল পাহাড়ে র‌্যাফেল ড্র এর মাধ্যমে সম্পন্ন হলো  শিক্ষা সফর।

সার্বিক সহযোগিতায় ছিলেন মোল্লাকান্দি লালমিয়া পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহসানুল হক, আহবায়ক ছিলেন মোঃ শাহাজালাল ,

বাস্তবায়নে ছিলেন,সহকারী প্রধান শিক্ষক,সিনিয়র শিক্ষক নবীর হোসেন ,পংকজ ,শাহিন ,সোহেল ,ফারুক ,কাওসার ,দীপক বাবু এবং গর্ভনিং বডির সসদস্যবৃন্দ।

শিক্ষার্থীরা অত্যন্ত শৃঙখলায় থেকে মোল্লাকান্দি লালমিয়া পাইলট হাইস্কুল এন্ড কলেজের সহযোগিতা করায় তাদেরকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি