শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পদযাত্রায় গিয়ে বিএনপি নেতার মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আয়োজিত পদযাত্রায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে শহরের পুলিশ লাইন্সের সামনে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ বিষয়টি নিশ্চিত করে জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের সামনে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল জব্বার। তাকে দ্রুত সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জোবাইদা জামান জয়া জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল জব্বার মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি