স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ রাজিব হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
বুধবার (১ মার্চ) নগরীর কাপ্তান বাজার এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটককৃত যুবক কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর গ্রামের মৃত আব্দুল রহিমের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ ত্যথ নিশ্চিত করেন।


















































