বৃহস্পতিবার,১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


ইন্দোনেশিয়ায় তেলের ডিপোতে আগুন, নিহত ১৭


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার একটি তেল সংরক্ষণাগারে আগুন লাগার ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার রাজধানী জার্কাতায় রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি পের্তামিনার একটি সংরক্ষণাগারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শুক্রবার দিবাগত রাত ৮টায় অগ্নিকাণ্ডের শুরু। এতে ওই সংরক্ষণাগারের বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। আগুনের তীব্রতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কোম্পানিটির এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আগুন আরও তীব্র আকারে ছড়িয়ে পড়ে। এখনও কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে বলে জানানো হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।

মৃতদের মধ্যে দুইটি শিশুও রয়েছে। এই অগ্নিকাণ্ডে ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় দমকলবাহিনী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি