বৃহস্পতিবার,১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » স্বাধীনতার ৫২ বছরেও বিরাজ করছে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি: কাদের


স্বাধীনতার ৫২ বছরেও বিরাজ করছে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি: কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০২৩

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার ৫২ বছরেও দেশে নানারূপে বিরাজ করছে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি। তাদের মোকাবিলা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২৫ মার্চ কালরাতে গণহত্যা দিবস নিয়ে পাকিস্তানিদের ভাষায় কথা বলছে বিএনপি।

এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি