শনিবার,৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ সারাদেশে বিএনপির অবস্থান কর্মসূচি


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০২৩

ডেস্ক রিপোর্ট:

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আজ সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

শনিবার (১ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া একইদিন বিএনপি ছাড়াও সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো স্ব স্ব উদ্যোগে পৃথক সময়ে এ কর্মসূচি পালন করবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

অবস্থান কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

এছাড়া একই দিন সারাদেশে জেলা ও মহানগরে এসব অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি