শুক্রবার,১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ৮ বছরের শিশুর


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৪.২০২৩

ডেস্ক রিপোর্ট:

মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছে রাফসান হোসেন তামিম (৮) নামের এক শিশু। আজ বিকেলে ৯৯৯ এ ফোন করে এই অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে তামিমের মা তানজিমা মেস্তফা আরজুকে (৩০) আটক করা হয়েছে।

অভিযোগকারী তামিম মিরপুর ৬০ ফিট এলাকার নলেজ হেভেন নামে একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে জানায়, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে তার মা শুধু তাকে মারধর করে।

তামিম আরও জানায়, তার বাবা তাকে বলেছে কখনও কোন বিপদে পরলে ৯৯৯ এ ফোন করতে। ফোন করলে পুলিশ আসে। সে কথা মোতাবেকই সে ৯৯৯ এ ফোন করে। ৯৯৯ থেকে তামিমের সাথে সরাসরি মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীনকে সংযুক্ত করা হয়। ফোন পাওয়ার সাথে সাথেই মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তামিমের মা তানজিনা মোস্তফা আরজুকে আটক করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি