সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » খেলোয়াড়দের জন্য ১২০টি পরোটা বানিয়েছিলেন প্রীতি জিনতা


খেলোয়াড়দের জন্য ১২০টি পরোটা বানিয়েছিলেন প্রীতি জিনতা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০২৩

স্পোর্টস ডেস্ক:

ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) সমাগম হয় বিশ্বের নামিদামি সব খেলোয়াড়ের। এটি এমনই এক প্রতিযোগিতা, যার অংশ হতে চান বেশিরভাগ ক্রিকেটারই। এছাড়া এটি ভারতের ঘরোয়া ক্রিকেটারদের বিশ্ব তারকাদের থেকে শেখার ও তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেয়ার সুযোগ করে দেয়। আইপিএলের এসব আসরে মাঝে মাঝে কিছু মজার ঘটনাও শোনা যায়। কিছু ঘটনার সঙ্গে জড়িত ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকরাও।

জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম স্টার স্পোর্টসে উপস্থিত হয়ে এমন মজার একটি মুহূর্তই স্মৃতিচারণ করেছেন পাঞ্জাব কিংসের যৌথ মালিক ও বলিউড তারকা প্রীতি জিনতা।

ঘটনাটি ঘটেছিল ২০০৯ সালে। সেবার দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হয়েছিল এই টুর্নামেন্ট। পাঞ্জাবের দলটির নাম তখন ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। প্রীতি বলেছেন, ‘সেবার প্রথম উপলব্ধি করেছিলাম, ছেলেরা কত খায়। আমরা দক্ষিণ আফ্রিকা ছিলাম এবং তারা ভালো পরোটা দেয়নি। তারপর আমি তাদের (ক্রিকেটারদের) বলেছিলাম, ‘‘আমি তোমাদের পরোটা বানানো শেখাবো।’’ এটা শুনে তারা বললো, আমি তাদের জন্য পরোটা বানাতে পারি। তখন তাদের বলেছিলাম, পরের ম্যাচে তারা জিতলে তাদের জন্য পরোটা তৈরি করব। সেই ম্যাচ তারা জিতেছিল। তারপর আমি ১২০টি আলু পরোটা বানিয়েছি। এরপর আমি আলু পরোটা বানানো বন্ধ করে দিয়েছিলাম।’

তখন উপস্থাপক বলেছেন, ‘কে ভেবেছিল, প্রীতি জিনতা তার দলের জন্য আলু পরোটা বানাবে?আামার মনে হয় তারা এরপর আলু পরোটা খাওয়া বন্ধ করে দিয়েছিল।’

সেই সময়ে অনুষ্ঠানে উপস্থিত হরভজন সিং হাসতে শুরু করেন। হরভজন বলেছেন, ‘ইরফান একাই ২০টি খেয়ে ফেলতেন।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি